ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি আটক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ৪:৩১
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার বোর্ড থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৪৪ হাজার ১০ টাকা জব্দ করা হয়।
 
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিন্ত করে বলেন, শুক্রবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোতবানি ইউপির একইর বাজারে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ড হতে নগদ ৪৪ হাজার ১০ টাকা ‍এবং দুই বান্ডিল জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। 
 
আটককৃত জুয়াড়িরা হলো- উপজেলার জোতবানি ইউপির একইর গ্রামের আব্দুল আলীম (৩৮), মোতালেব (৪৫), সোহেল রানা (৩৫), সোহেল রানা (২৮) ও একইর মঙ্গলপুর গ্রামের রব্বানী (৪০), মাহমুদ হাসান (৩৫) এবং পলি রামকৃষ্ণপুর গ্রামের আমজাদ হোসেন (৩৫)।
 
আটককৃতদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়েরপূর্বক শনিবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি সুমন কুমার মহন্ত।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন