শিক্ষার্থীদের পড়ালেখায় শুধু শিক্ষকদের ওপর নির্ভর হলে চলবে না : পরিচালক শিবলী
মাদরাসায় পড়ুয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় মানোন্নয়নে শিক্ষকরা সর্বদা আপ্রাণ চেষ্টা করেন। তারা খুব যত্নসহকারে শিশুদের কোরআন শিক্ষা থেকে শুরু যেকোন বিষয়েই মনোযোগী করেন তোলে। তাই বলে শুধু শিক্ষকদের উপর আত্মনির্ভরশীল হলে চলবে না। তাদের পাশাপাশি সবচেয়ে বেশি শিশুদের প্রতি ভূমিকা রাখতে হবে অভিভাবকদের। যা প্রতিটি অভিভাবক ও মায়েদের কর্তব্য।
শনিবার (৫ মার্চ) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাদারিয় ইমান আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা আয়োজিত ছাত্র-ছাত্রী, মাদরাসার পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর বিনিময় অভিভাবক সমাবেশ মাদরাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী এসব কথা বলেন।
পরিচালক শিবলী বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে মাদরাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকদের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
অভিভাবক সমাবেশে ইমান আলী বাইতুল কুরআন মাদরাসার সভাপতি এডভোকেট মোনাফ আলী মুন্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, দিদারুল আলম খান মাহবুব, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম মিয়া, ইউপি সদস্য, মেহেদী হাসান বিপ্লব ও খাইরুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied