ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অনুমতি ছাড়াই পাহাড়ের পাদদেশে ইটভাটা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১২:২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সাবেনিখিল এলাকা পাহাড়, টিলা ও বনাঞ্চলে একাকার ছিল। সেই পাহাড়, টিলা ও বনের মধ্যেই এখন ইটভাটা। আশঙ্কা করা হচ্ছে, এতে সেখানকার সেই পাহাড়, টিলা ও বনাঞ্চলের অস্তিত্ব সংকটে পড়বে। অভিযোগ আছে, পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়া উৎপাদন করছে এই ইটভাটা। 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে না। তাছাড়া কোনো পাহাড় বা টিলার উপরিভাগে, ঢালে বা তৎসংলগ্ন সমতলে এবং পাদদেশ হতে আধা কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না।

সরেজমিন দেখা যায়, এই ইটভাটার দুই পাশে রয়েছে ছোট ছোট পাহাড়। ‍এছাড়া পাশে রয়েছে ফসলি জমি, ‍এছাড়াও লোকালয় রয়েছে। স্থানীয় মানুষজনের ভাষ্য, এই ভাটা থেকে একসাথে দৈনিক অনেক ইট তৈরি হয়। মৌসুমে পাহাড় ও টিলা থেকে মাটি কেটে নিয়ে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। জনমনে প্রশ্ন, কেন এই বেআইনি ইটভাটার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিচ্ছে না।

মেসার্স এমরানী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ নামে এই ইটভাটার মালিক মো. এমরান হোসেন লিটন বলেন, সব ধরনের লাইসেন্স মেনে আমরা পরীক্ষামূলক উৎপাদনে আছি। ডকুমেন্টের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, ডকুমেন্ট ছাড়া কি ফ্যাক্টরি চলে?

মিরসরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকা জানান, মেসার্স এমরানী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ-এর স্বত্বাধিকারী আমাদের ইটভাটা মালিক সমিতির কোনো সদস্য নয়। এটা কিভাবে চলছে আমাদের জানা নেই।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, পাহাড় ও টিলার মাটি কাটার বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার জানান, মেসার্স এমরানী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ নামে একটি ইটভাটা আবেদন করলে সরেজমিন তদন্ত গিয়ে দেখা দেখা যায় এটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। তাই এই ইটভাটার অনুমোদন দেয়া হয়নি।

এমএসএম / জামান

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা

শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত