ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

১৯ মিনিটের ভাষণে কী ছিল না : রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান বলেন, জয় বাংলা শ্লোগানটি বঙ্গবন্ধুর বাংলাদেশে জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার প্রসঙ্গটি আলোচনা করার সময় তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে ৭ মার্চ দিনটি অবস্মরণীয় হয়ে আছে বাঙালির হৃদয়ে। বঙ্গবন্ধুর ভরাট কণ্ঠের আওয়াজে আজ মুখর হবে তাঁর স্বপ্নের সোনার বাংলা। মাত্র ১৯ মিনিটের এই ভাষণে কী ছিল না? নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র করে তোলার জন্য যা যা রসদ দরকার, এর সবই ছিল এ ভাষণে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মুজিব শতবর্ষ উদ্যাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন- রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ুন কবির, অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. মুঞ্জুর রহমান খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ুন কবীর (লালু)। 
 
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব)  এসএম গোলাম আজম। এছাড়া বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বত‍ঃস্ফুর্তভাবে এ সভায় অংশগ্রহণ করে সভাকে সাফল্যমণ্ডিত করেন। সভাপতি সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ