সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি নিক্সন চৌধুরীর অনুদান প্রদান
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছৈজদ্দিন বেপারীর ডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সোমবার (৭ মার্চ) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে তিনি তার নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে সাহায্য-সহযোগিতা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আছলাম বেপারী প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার দুপুরে সালাম বেপারীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যেই একই সারিতে থাকা ১৩টি পরিবারের ২৫টি টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৪৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন মোল্যা এবং আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আছলাম বেপারী জানান।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত