ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় বকশীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৭-৩-২০২২ বিকাল ৫:৫০
১৯৭১ সালের ৭ মার্চ। তৎকালীন ঢাকা রেসকোর্স ময়দানে লাখো মানুষের সম্মুখে মঞ্চে ‍উঠলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর রচনা করলেন স্বাধীনতার মহাকাব্য ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। সেই থেকে ‘স্বাধীনতা’ শব্দটি আমাদের। মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় সোমবার (৭ মার্চ) সকালে বকশীগঞ্জ উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
 
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বকশীগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বিজয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য মো. জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, পল্লী বিদ্যুতের ডিজিএম জয় প্রতাশ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর কবির আলমাছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বকশীগঞ্জ ইউএনও মুনমুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের