ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা : স্বামী আটক


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৭-৩-২০২২ বিকাল ৫:৫২
ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে ফাতেমা আক্তার (২২) নামে এ গৃহবধূকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে পাষণ্ড স্বামী মো. তামিম হোসেন (২৫)। এ ঘটনায় নিহতের স্বজন ও প্রতিবেশীরা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সোমবার (৭ মার্চ) দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। তামিম গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
 
এ ঘটনায় গাঙ্গুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার সাহিনুর ইসলাম বলেন, তামিম নামের ওই ছেলেটি মাদকাসক্ত। আজ দুপুর ১২টার দিকে সে তার স্ত্রী ফাতেমা ও ছয় মাসের সন্তানকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। দুপুরে নিজ বাড়ির কক্ষের দরজা আটকে তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। নিজের ছয় মাসের শিশু বাচ্চাটার সামনেই তার মাকে হত্যা করে তামিম। পালানোর সময় তামিমের স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেন।
 
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, হাতকোড়া গ্রামে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামী তামিমকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত