চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ
সপ্তম খেলার লড়াইয়ে লোহাগাড়া ফুটবল একাদশের জয়
বহুল কাঙ্ক্ষিত লোহাগাড়ায় চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৭ম খেলায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে যশোরের বেনাপোলকে হারিয়ে ২-০ গোলে লোহাগাড়া ফুটবল একাদশ জয়লাভ করেছে। উপজেলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দীন জহির, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক এস.কে সামশুল আলম, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা ইনজামামুল হক যুবরাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।সোমবার (৭মার্চ) বিকেলে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন লোহাগাড়া ফুটবল একাদশের খেলোয়াড় মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্য বিজয় কুমার বড়য়া বলেন, বর্তমান সরকার শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি ক্রিড়াঙ্গনেও অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। সারাদেশে থেকে প্রান্তিক জনপদ থেকে দেশ সেরা খেলোয়াড় তৈরী করতে অনুশীলনের জন্য মিনি স্টেডিয়াম নির্মানের উদ্যোগ নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন।
তিনি আরো বলেন, মাদকের ভয়াল থাবায় জর্জরিত যুব সমাজকে রক্ষায় এমপি-১৫ গোল্ডকাপ ফুটবল উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied