ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ২:৩৬
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাচোল ‍উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিথিলা দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওয়াহাব। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তার প্রভাতি মাহাতো।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য আপা খাতিজা বেগম। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবশনা অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত