গজারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরা'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা সৈয়দ ইয়াসমিন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপেজলা নারী ফোরামের সভাপতি খাদিজা আক্তার আঁখি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।আলোচনা সভা শেষে ফ্যাশন ডিজাইন, বিউটি ফিকেশন ও দর্জি বিজ্ঞানের ৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার