ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

উখিয়ায় মুজিববর্ষের উপহার হিসাবে দ্বিতীয় পর্যায়ে ঘর ও জমি পেলেন আরো ১৪৫ টি পরিবার


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ২:৪২
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে আরও প্রায় ৫৩ হাজার ৩৪০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দিয়েছে সরকার যার মধ্যে উখিয়া উপজেলায় রয়েছে ১৪৫ টি।
 
রবিবার (২০ জুন) সকাল ১১ টার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ৪৫৯টি উপজেলায় হতদরিদ্র, ছিন্নমূল ও গৃহহীনদের মাঝে ২য় পর্যায়ে জমির দলিল ও পাকা ঘরের চাবি তুলে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’এই ঘোষণা বাস্তবায়নে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে ৪৯টি,পালংখালী ইউনিয়নে ৩১ টি,জালিয়াপালং ইউনিয়নে ২৭টি, হলদিয়াপালং ইউনিয়নে ২২টি ও রত্নাপালং১৬টি সহ মোট ১৪৫টি ঘর ও দলিলসহ ভুমিহীন ও গৃহহীনদের মাঝে পালং স্কুলের হলরুমে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী কর্তৃক এসব উপহার হস্তান্তর করা হয়।
 
এসময় উপকারভোগী ভূমিহীন-গৃহহীন প্রান্তিক মানুষরা আজন্মলালিত স্বপ্ন নীড়ের মালিকানা উপহার পেয়ে নিখাদ তিলোত্তমা হাসি আর আনন্দাশ্রুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উপহার প্রাপ্তির কৃতজ্ঞতা বদন্যতায় তারা দীর্ঘায়ু কামনা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। 
 
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে যারা ঘর পেয়েছেন, তাদের কষ্ট দূর করা এবং তাদের মুখের হাসি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
তিনি আরও বলেন, ক্ষমতা মানে ভোগ বিলাস নয়।ক্ষমতা হলো মানুষের সেবা করা। মানুষের জন্য কাজ করা।
 
উল্লেখ্য, মুজিববর্ষে সরকা‌রের উপহার হি‌সে‌বে প্রথম পর্যায়ে ৭০ হাজার ও দ্বিতীয় পর্যা‌য়ে ৫৩ হাজারের ও বেশি ঘর ও জ‌মি পেলেন ভূমিহীন ও গৃহহীন প‌রিবার। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন