জীবননগরে সকালের সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান উদযাপন
চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবে কেক কাটার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে দৈনিক সকালের সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে জীবননগর প্রেসক্লাব চত্বরে জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক, জীবননগর পৌরসভার কাউন্সিলর খোকন মিয়া, জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচএম হাকিম, দৈনিক আকাশ খবর পত্রিকার সহকারী জীবননগর ব্যুরোপ্রধান মুতাছিন বিল্লাহ, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জীবননগর প্রতিনিধি এমএইচ সম্রাট এবং মো. মহিবুল ইসলাম মুকুল, জীবননগর উপজেলা প্রতিনিধি দৈনিক সকালের সময়সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক দৈনিক সকালের সময়। নানা ধরনের তথ্য এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেভাবে দৈনিক সকালের সময় পত্রিকায় তথ্য প্রকাশিত হয়, সেটা সত্যিই প্রশংসনীয়। একই সাথে আমি পত্রিকার সার্বিক মঙ্গল কামনাসহ দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্যদিয়ে দৈনিক সকালের সময় একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। মাদকাসক্তি রোধে, সমাজে যে কোনো দুর্নীতি প্রতিরোধসহ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার ক্ষেত্রে দৈনিক সকালের সময় আপসহীন। এছাড়াও ৬ষ্ঠ বর্ষে পদার্পণে দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিমকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্যদিয়ে সমাজের কল্যাণ বয়ে আনতে পারে সেটি আমাদের একমাত্র প্রত্যাশা।
জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, দৈনিক সকালের সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপসহীন। বিশেষ করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পত্রিকায় তুলে ধরাসহ মাদক এবং দুর্নীতি রোধে যেভাবে তথ্য প্রকাশ করে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এছাড়াও দৈনিক সকালের সময় ৬ষ্ঠ বর্ষ পদার্পণে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিমকে, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই পত্রিকাটি প্রথম সারির পত্রিকার স্থান দখল করেছে। সেই সাথে আমি পত্রিকাটির সার্বিক মঙ্গল কামনা করি।
এমএসএম / জামান
বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটল বিএসএফ
চাকরি হারানোর শঙ্কায় বাগেরহাট হাসপাতালের ৬৬ আউটসোর্সিং কর্মী, জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
লাকসামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন
কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা সোয়া ৩ লাখ শিশু
চন্দনাইশে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন,পাবেন ৩৭ হাজার ৪৭২ জন শিশু
লাকসাম গভীর রাতে ফতেপুর-চিলোনিয়া খাল জবরদখল
গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব
বোদায় বজ্রপাতে নিহত- ১
মনিরামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পাচ্ছেন রোগীরা
বারহাট্টার প্রকৃতির আঙিনায় স্নিগ্ধ ঋতু বর্ষা
কুতুবদিয়ায় অনাহারে ও মানসিক চাপে শিক্ষিকার ছেলের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ
নাগরপুর ও দেলদুয়ারে তীব্র বিদ্যুৎ সংকট: নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে জ্বালানি মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ সরকারীকরণ এখন সময়ের দাবি
Link Copied