ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিসৌধের অ্যাংগেল চুরি : গ্রেফতার ১


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ১১:৫৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান স্বাধীনতার বীর শহীদদের স্মরণে খুনিয়াদীঘি স্মৃতিসৌধের বাউন্ডারির লোহার অ্যাংগেলগুলি চুরি হয়েছে। জানা গেছে, গত ২২ হতে ২৪ যে কোনো সময় অজ্ঞাতনামা কে বা কারা ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণে খুনিয়াদীঘি স্মৃতিসৌধে চারপাশের প্রায় ১৫ মণ লোহার অ্যাংগেল (যার মূল্য প্রায় ১ ল‍াখ ২০ হাজার টাকা) চোরেরা চুরি করে নিয়ে যায়।
 
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বাদী হয়ে রাণীশংকৈল থানায় মামলা করেন (মামলা নং ১, তারিখ ৩/৩/২০২২ ইং, ধারা ৩৭৯ পেনাল কোড। মামলায় বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আ. মালেক, আবু সুফিয়ান ‍এবং সিরাজুল ইসলামকে সাক্ষী করা হয়েছে।
 
মামলার পরিপ্রেক্ষিতে ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখের নেতৃত্বে থানা পুলিশ গত ৫ মার্চ আ. রশিদ (২১) নামে ‍একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন এবং মিলন, শুকুর, ফেরদৌস, দুখুসহ ৪ জনকে শিশু আইনে সমাজসেবা অফিসের মাধ্যমে ডাইভারশনে রাখা হয়।

জামান / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন