ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মতিঝিলের মডার্ন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ১২:৩৮

রাজধানীর মতিঝিলের মডার্ন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ভবনটির বিভিন্ন ফ্লোরে ফাটল দেখা দেয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। বুধবার (৯ মার্চ) সকালে ভবনটিতে ব্যানার লাগিয়ে এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। 

তিনি জানান, গত রোববার (৬ মার্চ) ভবনটিতে ফাটলের প্রথম সংবাদ আসে আমাদের কাছে। আমদের টিম গিয়ে ভবনটিতে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে আসে। পরে রাউজকের সঙ্গে তিন দিন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ১৫ তলা ভবনটির দ্বিতীয় তলায় ৩টি এবং তৃতীয় তলার ২টি পিলারে ফাটল দেখা রয়েছে। ফাটলগুলো বেশ গভীর। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ভবনটি বাণিজ্যিক কিংবা বসবাসের অযোগ্য। তাই ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। 

এ বিষয়ে মালিকপক্ষ ও পুলিশকে বিস্তারিত তথ্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে বলেও তিনি জানান। 

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব