ঘোড়াঘাট উপজেলা আ’লীগের সভাপতি শাহেনশাহ, সম্পাদক সদের আলী
দীর্ঘ সাড়ে ৯ বছর পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রাফে খন্দকার শাহেনশাহ। পাশাপাশি বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে দিনাজপুর জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
আবদুর রাফে খন্দকার শাহেনশাহ বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। তারা জেলা আ’লীগের সঙ্গে আলোচনা করে কমিটির অন্যান্য পদ পূরণ করবেন।
মঙ্গলবার সকালে শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন ধরনের রঙিন বেলুন উড়িয়ে অতিথিদের নিয়ে সন্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
উদ্বোধন শেষে বিলুপ্ত কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কাদেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।
বক্তব্য শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে ২২২ জন কাউন্সিলরের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী। এ সময় জেলা আ’লীগ, বিভিন্ন উপজেলা থেকে আগত আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামান / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied