ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে বিএনসিসির কার্যক্রম উদ্বোধন


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ২:১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কার্যক্রমের শিক্ষার্থী বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় হাবিপ্রবি স্কুল মাঠে উক্ত বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক এবং হাবিপ্রবি বিএনসিসি এর ভারপ্রাপ্ত প্লাটুন কমান্ডার সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন শেখ, সেনাবাহিনীর সার্জেন্ট আল মামুন চৌধুরী, সার্জেন্ট শরীফ নায়েমসহ জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ।

এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিএনসিসি এর মাধ্যমে তোমাদের মাঝে শৃঙ্খলাবোধ, দেশাত্মবোধ এবং দেশকে সেবা করার মানসিকতা তৈরি হবে। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গঠনের যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার বাস্তবায়নে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ভবিষ্যত জীবনে তোমাদের উপর এর ভালো প্রভাব পড়বে। তোমরা যেহেতু হাবিপ্রবিতে বিএনসিসি এর প্রথম ব্যাচ তাই তোমাদের দায়িত্ব অনেক। তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনতে হবে।

উল্লেখ্য, বাছাই প্রক্রিয়ায় প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে থেকে ২০ জন শিক্ষার্থীকে বেছে নেয়া হবে।

জামান / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ