রাজধানীতে র্যাবের পৃথক অভিযানে ২০ জুয়াড়ি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী, চকবাজার ও দক্ষিণ কেরানীগঞ্জ পৃথক তিনটি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৩৭৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৯ টি মোবাইল ফোন ও নগদ- ১৩০০৭ টাকা, খোলা অবস্থায় ২ টি লুডু বোর্ড, ২ টি ছক্কা, ৩০ টি লুডু খেলার গুটি উদ্ধার করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫ জন, চকবসজার থেকে ৯ জন ও দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৬ জন সহ মোট ২০ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল শনিবার বিকেল ৩ টার দিকে ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানার বনগ্রাম বাজার মাজার রোড এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে - মোঃ আশরাফ (১৯), মোঃ মামুন (২৪), মোঃ মেহেদী হাসান (২২), মোঃ রুবেল (২২), মোঃ নাদিম মাহমুদ (২২) ও মোঃ জহিরুল (২৮) ।
এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১০৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৩ টি মোবাইল ফোন ও নগদ- ৭,৩০৭ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ সূএে জানা যায়, এছাড়া র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানার ইসলামবাগ এলাকায় অপর একটি অভিযান
চালিয়ে ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে - শাহ আলম (৬০), জহিরুল ইসলাম (৪৫), মোহাম্মদ হানিফ (৩৫), মোঃ মহিউদ্দিন (৩৫), মোঃ ইসমাঈল (৪৫), কাদের হাওলাদার (৬৪), মোঃ টুটুল হোসেন খন্দকার (৫০), খাইরুল ইসলাম (৪২) ও মোঃ রহিম (৪২)।
এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২৭০ পিস জুয়া খেলার কার্ড (তাস), ০৬ টি মোবাইল ফোন ও নগদ- ৫,৭৮০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, এছাড়াও একই রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর, বকেট মাঠ এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আমির হোসেন (৩৪), মোঃ মনির হোসেন (৪০), মোঃ হেমায়েত (৩০), শামীম (২০) ও হোসেন আহমেদ (৫০) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২ টি লুডু বোর্ড, ২ টি ছক্কা, ৩০ টি লুডু খেলার গুটি ও জুয়া খেলা ব্যবহৃত নগদ ৯২০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুকিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied