নালিতাবাড়ীতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে তোফাজ্জল হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত তোফাজ্জল পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।
জানা যায়, তোফাজ্জল হোসেন ঢাকার কড়াইল এলাকায় তার বাবা-মায়ের সাথে বসবাস করে। সে সেখানকার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার সহপাঠী নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা গ্রামের সাজেদুল ইসলামের বড় ভাই আব্দুল মান্নানের ছেলের খৎনার দাওয়াতে মঙ্গলবার (৮ মার্চ) রাতে বাসে করে ঢাকা থেকে বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে আজ বুধবার (৯ মার্চ) বন্ধুর বাড়ির পাশে চেল্লাখালী নদীতে গোসল করতে নামে দুই বন্ধু। এ সময় তারা সাঁতার কেটে নদীর এপার থেকে ওপারে যেতে চাইলে সাজেদুল পার হয়ে গেলেও তোফাজ্জল নদীর মাঝখানে তলিয়ে যায়। পরে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট এসে নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয়রা ছুটে আসেন।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তোফাজ্জলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান