বিরামপুরে হয়রানি বন্ধে হিজড়াদের সাথে ওসির মতবিনিময়
দিনাজপুরের বিরামপুরে হিজড়া সম্প্রদায়ের হাত থেকে জনসাধারণের হয়রানি বন্ধে হিজড়াদের সাথে মতবিনিময় সভা করেছেন ওসি সুমন কুমার মহন্ত। বুধবার (৯ মার্চ) রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্যে, উপজেলার বিভিন্ন মোড়, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, হাট বাজার, রাস্তাঘাট, গ্রামগঞ্জের বাসাবাড়িতে সদ্যজাত সন্তান জন্মগ্রহণ ও বিবাহ আয়োজনের সংবাদ পেয়ে জোরপূর্বক অধিক পরিমাণে টাকা আদায়সহ দীর্ঘদিন ধরে পথচারী ও যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের কৌশল হিসাবে হয়রানি করে আসছে হিজড়া সম্প্রদায়। অনেক ক্ষেত্রে এই সব হিজড়া সম্প্রদায়ের সদস্যরা তাদের চাহিদামতো টাকা না পাওয়ায় নিজেরা নানা অঙ্গভঙ্গিসহ নিজেদের পরিধানের কাপড়-চোপড় খুলে পথচারী, যাত্রী ও বাসাবাড়িতে মারাত্মকভাবে অপমান-অপদস্থ করে বলে অসংখ্য অভিযোগ রয়েছে।
পথচারী, যাত্রী ও ভুক্তভোগীদের মতে, হিজড়া সম্প্রদায়ের সদস্যরা সুযোগ বুঝে বেশি টাকা দাবি করে। সদ্যজাত সন্তান জন্মগ্রহণ ও বিবাহ আয়োজনের সংবাদ পেলে তাদের বাসাবাড়িতে গিয়ে পুরুষদের সামানে মা, বোন, স্ত্রী-কন্যা কিংবা ছেলে থাকলে এই চক্রটি তাদের বেশি অপদস্থ করে। তাদের মতে, পুরুষরা উপায়ান্তর না পেয়ে সম্মান বাঁচাতে হিজড়াদের চাহিদা পূরণে বাধ্য হন।
মতবিনিময় সভায় হিজড়া নেতৃবৃন্দ দাবি করেন, আমাদের কর্মের কোনো সন্ধান নেই। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর আমাদের নানাভাবে আশ্বাস দেয়। তবে আজও কোনো আশ্বাস পূরণ হয়নি। তারা নিজেদের ভুল স্বীকার করে আর জোর-জবরদস্তি করে চাঁদা তুলবে না এবং জনবিরক্তিকর কাজ করবে না বলে জানায়।
থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, হিজড়াদের অত্যাচার, হয়রানি, অপদস্থের বিষয়টি নানাভাবে জেনে বুধবার রাতে হিজড়াদের সাথে থানায় মতবিনিময় সভা করা হয়েছে। এ সময় হিজড়াদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের বিরুদ্ধে জনসাধারণকে হয়রানি এবং তাদের অপদস্থ করার অসংখ্য অভিযোগ রয়েছে। তোমরা বাসাবাড়ি ও রাস্তাঘাটে মানুষদের এভাবে হয়রানি করবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তোমাদের জন্য একটি উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied