মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে জাটকা উদ্ধার
মুন্সীগঞ্জ জেলা সদরের মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে ৫ মণ অবৈধ জাটকা মাছ আটক করা হয়েছে। নৌ পুলিশের নাররায়ণগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঞার নেতৃেত্ব জেলা মৎস্য অফিস ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে উক্ত জাটকা মাছ আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর ৫টার দিকে মুক্তারপুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ মণ অবৈধ জাটকা আটক করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃত জাটকার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করীমের উপস্থিতিতে উক্ত মাছ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় দিয়ে দেয়া হয়।
এ সময় মুক্তারপুর ফাঁড়ির এসআই মো. নুরুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied