টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ৭দিনের কঠোর বিধিনিষেধ জারি করলেন জেলা প্রশাসক
টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ২০ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ থেকে ২৮ জুন সাত দিনের সর্বাত্তক কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এইসব এলাকায় কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া হোটেল, মার্কেট'সহ সবই বন্ধ থাকবে। এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় পন্য পরিবাহী ট্রাক ছাড়া রিক্সা, ইজিবাইক, সিএনজিসহ যাবতীয় যানবাহন বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। করোনা প্রতিরোধ কমিটিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ 'সহ সংশ্লিষ্টরা। এদিকে টাঙ্গাইলে গত একদিনে ১৫৩ টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কালিহাতীতে ১৭ জন, ঘাটাইল নয় জন, সখিপুরে চার জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ১০৯ জন। টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৮ জন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ