ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ৩:৩৩

মুজিব বর্ষের সফলতা-দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে  অলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১০মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে প্রাকৃতিক ও মানব সৃষ্টির দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা ও সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে ভূমিকম্পে আহত ব্যক্তি উদ্ধার, অগ্নিয় ধোঁয়াযুক্ত থেকে আহতদের উদ্ধার,  গ্যাস সিলিন্ডারের অগ্নি নিধন ও ঘরের অগ্নি নিধনসহ বিভিন্ন মোকাবেলার অনুশীলন অনুষ্ঠিত হয় । পাংশা ফায়ার স্টেশন অফিসার মো. রয়েল আহমেদের নেতৃত্বে স্টেশন লিডার মো. মহিদুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের একটি দল অনুশীলন করেন।

এসময় উপস্থিত ছিলেন পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জাকির হাসান, উপসহকারি প্রকৌশলী মো. হেকমত আলী, পাংশা জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  রাশেদা খাতুন প্রমূখ।

এছাড়াও সুশীল সমাজ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা সহ সমাজের বিশেষ ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি