রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সিম্পোজিয়ামের উদ্বোধন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আইআইসিটি‘র উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর উদ্যোগে সিএসই সেমিনার রুমে অনুষ্ঠিত তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক ১০-১১ মার্চ ০২ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইআইসিটি পরিচালক ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, জার্মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরেট ফেলো ড. প্রকৌশলী মনিরুদ্দোজা আসির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফলিত ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, কর্মকর্তা সমিতি রুয়েট আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরী সহ পরিচালক, বিভাগ/শাখা প্রধানবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, ২ দিনব্যাপী সিম্পোজিয়ামে অট্রেলিয়া ,জার্মানী সহ দেশী-বিদেশী আইসিটি বিশেষজ্ঞ, রুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের বিভিন্ন সেশনে প্রজেক্ট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, গেমিং কনটেস্ট, গেম ডেভেলপমেন্ট আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied