ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাই সড়কে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১০-৩-২০২২ বিকাল ৫:৭

চট্টগ্রামের কাপ্তাই সড়কের হাটহাজারী শিকারপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ‍একটি কাভার্ডভ্যানকে প্রাইভেটকার ধাক্কা দিলে তৌহিদুল ইসলাম আসিফ (২৫) নামে এক চালক নিহত হন। তৌহিদুল ‍ইসলাম ‍আসিফ রাউজান উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট ৬নং ওয়ার্ডের আবুল কালাম মাস্টার বাড়ির মুহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই সড়কের নজজুমিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরো ৫ জন। তারা হলেন- মো. জাফর (৪৫), রুজি আক্তার (২৫), মুহাম্মদ রানা (১২), মুহাম্মদ আবিদ (৫) ও মিম (৭)। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

জানা গেছে, আসিফসহ পরিবারের কয়েকজন প্রাইভেটকার নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশগামী স্বজনকে বিদায় জানাতে গিয়েছিলেন। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দীন তালুকদার বলেন, সকালে আহত অবস্থায় ৬ জনকে আনা হয়। তাদের মধ্যে আসিফ নামে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান