ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশের শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২২ বিকাল ৭:৩১

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২-এর অভিযানে  তাড়াশের শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক ‍একং ‍একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনস্থ হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৬ গ্রাম হেরোইন এবং ২৯ পিস ইয়াবাসহ তাড়াশের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, নগদ ৪৭ হাজার টাকা এবং ‍একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- তাড়াশ উপজেলার ঘরগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. হেলাল  হোসেন (৫২) এবং গোয়ালগ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. সোবাহান (২২)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৩৬(১) সারণীর ১০(ক)/৩৮ ধারায় মামলা দায়েরকরত উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাব‍ৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ধরনের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন