পঞ্চগড় আইনজীবী সমিতির নির্বাচনে ৮ পদের মধ্যে সম্পাদকসহ ৬টিতে বিএনপিপন্থীদের জয়
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৮ পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৬টি পদেই জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। এছাড়া সভাপতিসহ দুটিতে স্বতন্ত্র এবং মাত্র এক টিপদে বিজয়ী হয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থী। সভাপতি পদে ১০৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আবু বক্কর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাড. আব্দুল বারী। তিনি পেয়েছেন ১২১ ভোট।
সভাপতি পদে অ্যাড. আবু বক্কর সিদ্দিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন আ’লীগ সমর্থিত অ্যাড. মির্জা সারোয়ার হোসেন। তিনি পেয়েছেন ৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুল বারীর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. নজরুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট। বৃহস্পতিবার (১০ মার্চ) দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অখিল চন্দ্র বর্মণ।
তিনি জানান, নির্বাচনে ২১৩ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোট দিয়েছেন। বিজয়ীরা হলেন- সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাড. আব্দুল বারী, সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাড. জাকির হোসেন, লিগ্যাল এইড সম্পাদক পদে আ. লীগ সমর্থিত অ্যাড. মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, বিএনপি সমর্থিত অ্যাড. সোলায়মান হক ও বিএনপি সমর্থিত অ্যাড. হাজিজুর রহমান মুরাদ।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied