বিরামপুরে আ’লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করলেন সাংসদ শিবলী সাদিক
বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুরের বিরামপুর উপজেলা শাখার দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের পুরাতন মুক্তিযোদ্ধা ভবনে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় সংঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি হিসেবে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, আমি যখন দলীয় বিভিন্ন প্রোগ্রামে বিরামপুরে আসতাম, তখন আমার খারাপ লাগত যে, আমার বিরামপুরে আ’লীগের একটি নিজস্ব ঠিকানা নেই। তখনই আমি সবার সাথে আলাপ করি যে, আমার একটি অফিস করার উদ্যোগ আছে। করোনার কারণে আমরা ঠিকমতো দেড় বছর কাজ করতে পারিনি। তবে তার মধ্যেও দলীয় কার্যালয় করার উদ্যোগ থেমে থাকেনি। আজকে দলীয় কার্যালয়টি উদ্বোধন করতে পেরে আমি আপ্লুত। আশা করি সকলেই এই কার্যালয়ে এখন থেকে সময় দেবেন এবং আ’লীগের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে এই কার্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেস কুণ্ডু, দিলীপ কুণ্ডু, যুগ্ম-সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, মশফিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশীদসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied