ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সরকার দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ গ্রহণ করেছে : আইনমন্ত্রী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ৩:১৭
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম দ্রুততম সময়ের মধ্যে কিছুটা কমে আসবে। গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি, স‍াম্প্রতিক সময়ে তার চেয়ে অনেক বেশি বেড়েছে, যার প্রভাব বাংলাদেশে পড়েছে। 
 
আজ শুক্রবার (১১ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 
 
এ সময় আইনমন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে তারা শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত শিগগিরই সেটা করা যায় সেই চেষ্টা করবে সরকার।
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক চেয়ারম্যান আনিসুল হক, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার মেয়র এমজি হাক্কানী, পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু