ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে ১২ মণ জাটকাসহ ‍আটক ২ ব্যক্তিকে অর্থদণ্ড


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৫:৪৫

মুন্সীগঞ্জ জেলা সদরের মুক্তারপুর এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ জাটকাসহ দুই ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে জেলা মৎস্য অফিস ও মুক্তারপুর নৌ পুলিশ জাটকাবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় কাটপট্টি এলাকা ও মুক্তারপুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ মণ (৪৮০ কেজি) অবৈধ জাটকা ও এর সাথে জড়িত ২ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় । অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।

এদিকে আটককৃত জাটকা বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল ইসলাম, মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. লুৎপর রহমান, এসআই নুরুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা।

জামান / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ