ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে আনন্দ টেলিভিশনের  প্রতিষ্ঠাবার্ষিকী পালন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৬:৯

সিরাজগঞ্জের তাড়াশে আনন্দ টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সকালে আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের উদ্যোগে ও চলনবিল পরিবারের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে জেলা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও প্রভাষক মর্জিনা ইসলাম, থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক, দেশিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মাগুড়া বিনোদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, মাধাইনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, সাবেক এমপির ছোট ছেলে জর্জিয়াস রুবেল মিলন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এনামুল হক রানা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস, সাধারণ সম্পাদক শাহেদ খান জয়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ গোলাম রাব্বানী, রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোতালেব হোসেন মামুন।

উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক এম আতিকুল ইসলাম বুলবুল, শফিউল  হক বাবলু, মির্জা ফারুক, আলহাজ রনি, আব্দুস সালাম, আব্দুল মাজিদ, মির্জা আব্দুল রব বুলবুল, মহসীন আলী, লিটন আহমেদ, হোসনেয়ারা নাসরিন দোলন, ইব্রাহিম হোসেন, হাদিউল হৃদয়,এস এম  সনজু কাদের, সাইফুল্লাহ ও আনন্দ টেলিভিশন সিংড়া প্রতিনিধ সৌরবসহ অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া প্রত্রিকার তাড়াশ প্রতিনিধি মেহেরুল ইসলাম বাদল।

জামান / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন