ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ১১:১৮

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে দোকান মালিক-কর্মচারীসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিনেই উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে প্রায় ৪ হাজার মানুষকে দেয়া হবে টিকা। শনিবার (১২ মার্চ) সকালে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর ফারজানা জেবিন শ্রাবন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এর পূর্বে থেকেই টিকা কেন্দ্রে মানুষ এসে উপস্থিত হয়েছে। দ্বিতীয় ডোজ কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে রেড ক্রিসেন্ট জানায়, দোকান মালিক ও কর্মচারীদের সিনোভ্যাকের টিকা দেওয়া হচ্ছে। যারা ১২ ফেব্রুয়ারি করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, তারাই পাবেন এ টিকা।

গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার প্রথম ডোজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হক। এরপর পর্যায়ক্রমে রাজধানীর মিরপুর এলাকা, মালিবাগ-সিদ্ধেশ্বরী এলাকা ও গাউছিয়া-নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব