ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে সিন্ডিকেটে আলুর বাজার কমতি, হতাশ চাষিরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ১২:৮

রাজশাহীর তানোরে হঠাৎ করেই আলুর বাজার কমে যাওয়ায় হতাশার ছাপ পড়েছে চাষিদের মাঝে। গত কয়েক দিন আগে আলুর বাজারমূল্য ভালো থাকার কারণে প্রান্তিক চাষিদের মাঝে স্বস্তি দেখা দিয়েছিল। কিন্তু সেই ‘স্বপ্ন’ সিন্ডিকেটের কারণে মলিন হয়ে পড়েছে। কেন এভাবে আলুর দাম কমছে-বাড়ছে, এর নিয়ন্ত্রক করছে কে-কারা- এমন নানা প্রশ্ন ও আশা-নিরাশা প্রান্তিক চাষিদের মাঝে বিরাজ করছে। আর এর ব্যাপক প্রভাব পড়েছে প্রান্তিক চাষিদের মাঝে। ফলে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন চাষিরা।

আজ শনিবার (১২ মার্চ) সকালে দেবীপুর মোড়ে কথা হয় আলু চাষি সাবেক ইউপি সদস্য সহিদুলের সাথে। তিনি সকালের সময়কে জানান, গত মঙ্গলবার পর্যন্ত আলুর বাজার ছিল ১৫ টাকা থেকে সাড়ে ১৫ টাকা কেজি। কিন্তু সিন্ডিকেট চক্রের কারণে গত বুধবার থেকে কেজি প্রতি ২ টাকা করে কমে বর্তমানে ১৩ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে।

তিনি আরো জানান, দেবূপুর মাঠসহ নিজ এলাকা যশপুর মাঠ মিলে ১০ বিঘা জমিতে আলু রোপণ করা হয়েছিল। অন্যদের ভালো ফলন হলেও আমার আলুর ফলন কম হয়েছে। বিঘায় ৬০-৬৫ বস্তা করে ফলন হয়েছে। নিজের জমি এজন্য লোকসান হবে না। তবে ১৫ টাকা কেজি দরে বিক্রি করতে পারলে বেশি লাভ হতো। প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। আর আলুর দাম কমেছে কেন?

জানা গেছে, কৃষি ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরাঞ্চলের বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত তানোর উপজেলাটি। দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। চাষাবাদের জমি রয়েছে প্রায় ২৩ হাজার হেক্টর। এ উপজেলার জনসাধারণের আয়ের মূল উৎস প্রথমে ধান তারপর আলু চাষ। বিশেষ করে আলু চাষ করে অনেকের ভাগ্য খুলেছে। কারণ আলুর চাষাবাদে খরচ হয় প্রচুর। দাম ভালো পেলে লাভও হয় অনেক। অবশ্য গত বছরে চাষিদের লোকসান গুনতে হয়েছে। তার আগের মৌসুমে বাম্পার লাভ হয়েছিল। এমনকি ৪০-৪৫ টাকা কেজি দরেও আলু বিক্রি হয়েছিল। তবে এই দাম অল্প সময় ছিল। ওই মৌসুমে হিমাগারে আলু রাখা বেশিরভাগ চাষিরা ৩০ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন। প্রচুর লাভ গুনেছিলেন। চলতি মৌসুমেও জমি থেকেই ১৫ সাড়ে ১৫ টাকা কেজি করে বিক্রি করতে পেরেছেন অনেকেই। কিন্তু এর পরিমাণ অনেক কম। বর্তমানে উপজেলা জুড়েই আলু উত্তোলনের ধুম পড়েছে। প্রতিটি মাঠে নারী পুরুষ থেকে শুরু করে  গ্রামের সব বয়সের মানুষরা আলু তুলতে মহা ব্যস্ত সময় পার করছেন। বরাবরের মত বহিরাগত শ্রমিকরাও এসেছেন তানোরে আলু উত্তোলন করতে।

হিমাগারের সাথে দীর্ঘদিন ধরে আলু রাখা বেশকিছু চাষিরা জানান, গত মঙ্গলবারে হিমাগার মালিকরা ও ব্যবসায়ীরা মিটিং করে আলুর দাম কেজি প্রতি দুই টাকা করে কমিয়ে দেয়। তারাই আলু নিয়ে মহাসিন্ডিকেট করেন। দাম কমার কারণে অনেক চাষিরায় আলু তুলছেন না। উপজেলার চিমনা মাঠে জাহাঙ্গীর ১০ বিঘা আলু রোপণ করেছেন। তিনি জানান, গত বুধবারে আলু তুলতাম। কিন্তু দাম কমে যাওয়ায় আলু তোলা বন্ধ করেছি।

একই এলাকার রুহুল জানান, আমিও ১০ বিঘা জমির আলু উত্তোলন করিনি। একই গ্রামের তরুণ চাষী লাবলু ৫ বিঘা জমির আলু তোলেননি। শুধু এরাই নয়, অনেক চাষিই আলু তুলছেন না।

এ ব্যাপারে তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম সকালের সময়কে জানান, আলু রোপণ থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। এবার  আলুর ফলন ভালো হয়েছে। অনেকে আলু উত্তোলন করে ওই জমিতে ধান রোপণ করেছেন। চলতি মৌসুমে আলুর লক্ষমাত্রা ছিল ১২ হাজার ৯০০ হেক্টর জমিতে। কিন্তু তা বেড়ে রোপণ হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে।

তিনি আরো জানান, এ উপজেলায় এবারে ২০টি নতুন জাতের আলু চাষ হয়েছে। সেগুলো বিদেশে রপ্তানি হবে। যাতে আলু চাষিরা এসব জাতের আলু চাষ করে বেশি লাভবান হতে পারেন এবং আলু চাষে নতুন দিগন্তের স‍ূচনা হয়। এজন্যই কৃষিমন্ত্রী সরেজমিন এসে চাষিদের এসব জাতের আলু চাষের জন্য আগ্রহ বাড়াতে এবং এ অঞ্চলের মাটিতে অল্প সময়ের মধ্যে কী ধরনের ফসল উত্তোলন করে বেশি লাভবান হতে পারেন কৃষকরা, সেসব নিয়ে কাজ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর সুফল অল্পদিনেই পাবেন কৃষকরা।

আজ বেশকিছু চাষি জানান, আলুর বাজার কমতেই আছে। প্রকারভেদে ১২ টাকা সাড়ে ১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে ভালো আলু ১৩ টাকা কেজিতে বিক্রি হলেও এর পরিমাণ খুবই কম।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন