ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

উদয়ন দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ৩:৪
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত উদয়ন দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় করেরহাট কে এম উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন।
 
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলাম শাহিন এবং দ্বীন মোহাম্মদের যৌথ সঞ্চালনায় উদয়ন ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন কিরন, অর্থ বিষয়ক সম্পাদক আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুর রহমান জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা জহিরুল হক কোম্পানিসহ অন্যরা।
 
এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার বিকল্প নেই। যুবকরা যত বেশি খেলাধুলায় সম্পৃক্ত থাকবে তারা‌ মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। উদয়ন ক্লাবের এমন আয়োজন যুবসমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।
 
উদ্বোধনী খেলায় ছত্তরুয়া ক্রীড়া সংঘকে হারিয়ে জয়লাভ করে এস টি লায়ন স্পোর্টিং ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এস টি লায়ন স্পোর্টিং ক্লাবের কাউসার। অপর খেলায় জয় বাংলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে জাগ্রত প্রতিভা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জাগ্রত প্রতিভার ঈমন।
 
উল্লেখ্য, এবারকার আসরে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

এমএসএম / জামান

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা

শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত