পাংশায় প্রধানমন্ত্রীর উপহার পেলো ৩০টি ভূমি ও গৃহহীন পরিবার
রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার স্বপ্নের ঘর পেল ৩০টি ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র পরিবার। রবিবার (২০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে ঘরগুলো হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহীকতায় রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক পরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পৌর মেয়র ওয়াজেদ আলী (মাস্টার), পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) প্রমুখ।এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকমীগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী জানান, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০ টি ঘর হস্তান্তর করা হয়েছে। অধিকাংশ ঘরের কাজ ইতোমধ্যে প্রায় শেষের দিকে। ইতিপূর্বে পাংশা উপজেলায় ১০০টি ঘর গৃহহীন হতদরিদ্রদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত