১৫ মার্চ থেকে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু : শিক্ষামন্ত্রী
করোনা সংক্রমণ কমায় গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ে সীমিত পরিসরে ক্লাস শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আগামী ১৫ মার্চ থেকে পুরোদমে সব ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিস দেয়া হবে। একই সঙ্গে নোটিসে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম চালু হলে পরীক্ষার সংখ্যা কমবে। এতে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর হবে। সেই সঙ্গে পরীক্ষানির্ভর মূল্যায়ন থেকে বের হয়ে আসা যাবে। প্রতিদিনের লেখাপড়া প্রতিদিনই মূল্যায়ন হবে। বছর শেষে সীমিত আকারে পরীক্ষা হবে। তবে সারাবছরের মূল্যায়ন সমন্বয় করে চূড়ান্ত মূল্যায়ন করা হবে।
এর আগে এক অনুষ্ঠানে ‘পুরোদমে ক্লাস শুরু হলে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে কি-না’-এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেছিলেন, যারা কোনো কারণে শ্রেণিকক্ষে আসতে পারছে না, তারা হয়তো অ্যাসাইনমেন্ট কার্যক্রমের আওতায় থাকবে। যেখানে দরকার মনে হবে, সেখানেই অ্যাসাইনমেন্ট দেয়া হবে।
পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশনের পাইলটিংয়ে কোনো সমস্যা হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ব্লেন্ডেড এডুকেশনের জন্য আমরা ন্যাশনাল পলিসি করছি। আগামী ২৬ মার্চ সেই পলিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়ার কথা রয়েছে। এজন্য খুব জোরেশোরে কাজ চলছে। সেটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক করব কী করে, কোথায়, কিভাবে করব? এজন্য আমাদের অনেক রকমের প্রস্তুতিও নিতে হবে। ব্লেন্ডেড করতে হলে সকল ক্লাসরুমকে সেভাবে সাজাতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, আরো দিতে হবে। এটা এই মুহূর্তেই হয়ে যাবে, এমন নয়। আমাদের কাজ চলছে।
শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী কলেজের প্রতিষ্ঠাতা লীলা নাগের নামে নামকরণ করা নতুন ভবন উদ্বোধন করেন।
জামান / জামান
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল