সরকারের সব সুবিধা যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষরা পায় তা নিশ্চিত করতে হবে : এমপি শিবলী সাদিক
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের সব সুবিধা যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষ পায় তা নিশ্চিত করতে হবে। ‘আমার গ্রাম, আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশের গ্রামগুলোকে শহরে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। শনিবার (১২ মার্চ) সকালে ঘোড়াঘাট উপজেলা পরিষদের মাসিক সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
জনপ্রতিনিধিদের উদ্দেশে এমপি শিবলী সাদিক বলেন, সাধারণ জনগণের সমস্যার কথা গুরুত্বসহকারে শুনতে হবে। রাস্তা-ঘাট নির্মাণসহ বাস্তবায়নযোগ্য জনকল্যাণকর সব কাজ যথাসময়ে করতে হবে। জনগণ পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানের জন্য এলেও সমাধানের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও রাফিউল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এসিল্যান্ড মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, থানার ওসি আবু হাসান কবির, ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন, প্রকৌশলী শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম, আসাদুজ্জামান ভুট্টু, সাজ্জাদ হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied