পাংশায় নামবিহীন সার ও কীটনাশক কারখানা সিলগালা
রাজবাড়ীর পাংশায় মাটি, বালু, ইটের গুঁড়া ও কুচিপাথরের সাথে রংসহ বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে সার ও কীটনাশক তৈরির নামবিহীন একটি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে সিলগালা করা হয়েছে। কারখানাটি উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর বাজার মাদরাসা সংলগ্ন পোস্ট অফিসের পেছনে বঙ্গবন্ধু নতুন বাজারে অবস্থিত। অভিযান পরিচালনার সময় কারখানার কাউকে পাওয়া যায়নি।
শনিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন। তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ওষুধ কোম্পানির মোড়ক, বস্তাভর্তি মাটি, বালু, ইটের গুঁড়া, কুচিপাথর ও রংসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া গেছে। তবে কারখানায় কাউকে না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাসানের জিম্মায় কারখানাটি সিলগালা করা হয়েছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে আগামীকাল পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাযথ ব্যবস্থা নেবেন।
এ সময় স্থানীয়রা জানান, বিগত তিন থেকে চার মাস যাবৎ কামরুল হাসান নামে এক ব্যক্তি বাজারের কয়েকটি ঘর ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করে আসছে।
কামরুল হাসান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে বলে জানা গেছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন- উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেনসহ থানা পুলিশের একটি টিম।
এমএসএম / জামান
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা