ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে টপসয়েল কেটে ফসলি জমি নষ্ট করছে এলবিয়ন ল্যাবরেটরিজ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ১১:২২

জেলার সীতাকুণ্ড উপজেলায় সাথানীয় প্রশাসনের সহায়তায় টপসয়েল কেটে ফসলি জমি নষ্ট করে নতুন কারখানার জমি ভরাট করছে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড।  সীতাকুণ্ডের ইকোপার্ক সংলগ্ন দক্ষিণ মহাদেব পুর গ্রামে পাহাড়ের পাদদেশে কৃষি জমির টপসয়েল কেটে নতুন কারখানার জমি ভরাট করছে এই প্রতিষ্ঠানটি। ফসলি জমির টপসয়েলের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করা আইনে নিষিদ্ধ হলেও তা মানছেন প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে ওই এলাকার ১০ একর কৃষি জমির টপসয়েল কেটে নিয়েছে এরা।  প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে স্থানীয় সহকারী কমিশনার (ভুমি) সরাসরি অভিযানে গিয়ে সত্যতা পেয়েও রহস্যজনক কারনে ফিরে আসার অভিযোগ পাওয়া গেছে।

গত ৭ মার্চ সোমবার বিকালে দক্ষিণ মহাদেবপুর এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের পাদদেশে ১০ একর কৃষি জমির টপসয়েল কাটা হচ্ছে ২টি স্কেবেটর যন্ত্র দিয়ে। যা মিনি ড্রাম ট্রাক যোগে ফেলা হচ্ছে রেললাইন সংলগ্ন এলবিয়নের নতুন কারখানার পশ্চিম পাশের নিঁচু খালি জমিতে। ইতিমধ্যে ওই স্থানে ১০০ ট্রাক(ছোট) মাটি ফেলা হয়েছে । ওই সময় সহকারী কমিশনারও (ভুমি) সেখানে ছিলেন তবে রহস্যজনক কারনে তিনি আইনানুগ কোন ব্যবস্থা না নিয়েই ফিরে যান।  নির্বিচারে কৃষি জমির টপসয়েল কাটার ফলে সেখানকার কৃষি জমিগুলো গভীর পুকুরে পরিণত হয়েছে। শুধু কৃষি জমি ধ্বংস নয় দক্ষিণ মহাদেবপুর গ্রামে খাল দখল করে বিশাল গাইডওয়াল নির্মাণ করেছে ঔষধ উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটি। অভিযোগ আছে এলাকার প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে খাল দখল, কৃষি জমি ধ্বংসের মতো পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চালাচ্ছে এলবিয়ন। দক্ষিণ রহমত নগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফুল কবির, সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে দুটি গ্রুপ মাটি কাটার কাজ নিয়েছে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিয়ন ল্যাবরেটরিজ কাছ থেকে।  আর এই দুটি গ্রুপের সমন্বয় করছে বাচ্চু বাহার নামে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা।

এতে ওই একদিকে এলাকার কৃষি জমি ধ্বংস হয়ে আশংকাজনক হারে কমছে পরিমানও, খাল দখল হওয়ায় আসছে বর্ষা মৌসুমে রহমত নগর, মহাদেবপুর, ঢালিপাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, এলবিয়ন ল্যাবরেটরিজ কয়েকদিন আগে ইকোপার্ক ছড়াটি দখলে নিয়ে নতুন কারখানার সুউচ্চ সীমানা প্রাচীর নির্মাণ করেন। এতে খালটির সম্মুখ অংশ সম্পূর্ণ দখল হয়ে পানি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এবার এলাকার কৃষি জমিগুলোকে ধ্বংস করছে এলবিয়ন। যা এলাকার কৃষি, পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব ফেলবে। 
এ বিষয়ে এলবিয়ন ল্যাবরেটরিজের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত জানান, আপনারা তো উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নিয়েছেন ঐ টাই আমার বক্তব্য। অনুমতি ব্যাতিত মাটি কাটার কথা জিজ্ঞেস করলে তিনি তা এড়িয়ে যান। 

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল আলম জানান,ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিয়ন ল্যাবরেটরিজ মাটি কেটে মাটি ভরাট করার জন্য একটি লিখিত আবেদন করে, আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি, কি কি শর্তে তাদের অনুমতি দেওয়া যায় বা দেওয়া যায় না বিষয়টি তদন্তাধীন রয়েছে। অনুমতির বিষয়টি তদন্তনাধীন থাকা অবস্থায় আপনাদেও সামনে এভাবে জমির টপসয়েল কাটতে পাওে কিনা জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির