রাউজানে গাছ থেকে পড়ে মৃত্যু
চট্টগ্রামের রাউজানে গাছ থেকে পড়ে দুদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে চিকিৎসাধীন থাকার পর হারুনুর রশিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতলের আইসিইউতে তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার সকালে তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তিনি উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোরাছা ফকিরপাড়ার দুদু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হারুনুর ওমান প্রবাসী হলেও গত দুই বছর আগে করোনার সংকটে দেশে ফিরে এসে অর্থ সংকটে ছিলেন পরিবার নিয়ে। তার ৫ মাস বয়সী একটি ছেলেসহ ২ ছেলে ও এক মেয়ে রয়েছে। তার শিশু সন্তানদের দেখার কেউ নেই ওই পরিবারে।
নিহত ব্যক্তির ভাগ্নি কলেজছাত্রী জান্নাতুল কাউসার মাহি জানান, মামাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আইসিইউ লাগবে বললেও সিট পাওয়া যাচ্ছিল না। এ কারণে তার অবস্থা আরো সংকটাপন্ন হয়ে যায়। অনেক দৌড়াদৌড়ি করে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এক দিন আইসিইউতে রাখলেও মামাকে বাঁচাতে পারলাম না।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন