তাড়াশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশের নাদোসৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন করা হয়েছে। শনিবার (১২ মার্চ) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ এ নির্বাচনে ভোট দিয়ে অভিভাবক সদস্য নির্বাচিত করেন।
এতে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা (সংরক্ষিত) ছাত্র অভিভাবক প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা নির্বাচিত করার জন্য অভিভাবক সদস্য হিসেবে ভোটারের সংখ্যা ছিল ৬৮৯ জন। তারমধ্যে ৪৮২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রছন্দের অভিভাবক সদস্য নির্বাচন করেন।
নির্বাচিত ছাত্র অভিভাবক সদস্য হিসেবে জয়নাল আবেদীন ২৪৫ ভোট পেয়ে প্রথম, শামীম আকতার ২৩৫ ভোট পেয়ে দ্বিতীয়, জাহিদুল ইসলাম ২২৬ ভোট পেয়ে তৃতীয় এবং রফিকুল ইসলাম ১৯৫ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য এবং জাকিয়া খাতুন ২৩৩ ভোট পেয়ে মহিলা (সংরক্ষিত) অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী। সহকারী হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ ও সহকর্মীদ্বয়। এ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য থানার ফোর্স সহযোগিতা করে। এতে নেতৃত্ব দেন এসআই সুবাস।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার