ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

৫১ পিস ইয়াবাসহ আটক ১


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ১২:২২

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাধীন চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারে ৫১ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি লেপসিয়া বাজার বড়হাটির মৃত কালু মুন্সী ছেলে মো. আব্দুল আহাদ (৩৫)।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, শনিবার (১২ মার্চ) রাত ১১টায় লেপসিয়া লংকাপাড়া সাকিনস্থ কালাম মিয়ার বাড়ির র্পর্ব পাশের কাঁচা রাস্তার ওপর ইয়াবা ক্রয়-বিক্রিয়কালে গোপন সূত্রের ভিত্তিতে লেপসিয়া বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু তালেব ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। 

স্থানীয়রা জানান, এই ইয়াবা ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লেপসিয়া বাজারসহ আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।

খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান আরো বলেন, ধৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ