ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ৩:২৯

বাংলাদেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য (এফ-১ ও জে-১ ডিগ্রি প্রার্থী আবেদনকারী) চার বছর বা আট সেমিস্টার পর্যন্ত বৃত্তির সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি (এফএইউ)।   

বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তায় আসন্ন স্প্রিং এবং ফল টার্মের জন্য এ বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশের যেসব শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান স্টাডি গ্রুপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছেন তারাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এই বৃত্তি পেতে চাইলে আবেদনকারীকে অবশ্যই আবেদনের মাধ্যমে ডিগ্রি অর্জনে আগ্রহী এমন শিক্ষার্থী হিসেবে বিবেচিত হতে হবে। পাশাপাশি, ক্লাস শুরুর প্রথম দিনের পূর্বে তার একটি হাই স্কুল ডিপ্লোমা বা এর সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। একজন শিক্ষার্থীর জন্য এই বৃত্তির পরিমাণ প্রতি বছর মোট ৫ লাখ ১৫ হাজার ৩১ টাকা পর্যন্ত (প্রথম বছরের আবেদনকারীদের জন্য সর্বোচ্চ মোট ২০ লাখ ৫৯ হাজার ৫৯২ টাকা এবং ট্রান্সফার হওয়া আবেদনকারীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা)। আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই ১লা মে’র মধ্যে সম্পূর্ণ আবেদন সম্পন্ন করতে হবে, ৪.০ ইউএস গ্রেডিং স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে এবং তাদের এসএটি বা এসিটি স্কোর জমা দিতে হবে।

এ ব্যাপারে স্টাডি গ্রুপের রিজিওনাল ডিরেক্টর, শ্রীনি বান্দারা বলেন, “এফএইউ’র বৃত্তির এই নতুন উদ্যোগটি দেশের শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ স্নাতক পর্যায়ের পড়াশোনায় সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এসব বৃত্তি শিক্ষার্থীদের বৈশ্বিক পরিস্থিতির সাথে পরিচিতি লাভ এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তার সাথে উচ্চ শিক্ষার লক্ষ্য পূরণে সক্ষম করবে।”

দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অন্যান্য বৃত্তির সুযোগও রয়েছে। এর মধ্যে রয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৪৮৪ টাকা এবং ৩ লাখ ৪৩ হাজার ২৩৫ টাকার দীপান আন্তর্জাতিক বৃত্তি। এ বৃত্তির জন্য বিবেচিত হতে আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.০, ইংরেজি ভাষায় দক্ষতা এবং নিজ সম্প্রদায়ে সেবা বা কাজ করার প্রমাণ থাকতে হবে।

সাদিক পলাশ / জামান

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা