ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বুড্ডিস্ট ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ৩:৩৮

একুশে পদক প্রাপ্ত, বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক, বিজ্ঞান লেখক, কালি ও কলম সম্পাদক সাহিত্যিক সুব্রত বড়ুয়া বলেছেন- কোনো জাতিগোষ্ঠীকে র্শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এগিয়ে নিতে হলে প্রকাশনা প্রতিষ্ঠান একটি বড় ভূমিকা পালন করে। বর্তমান সময়ে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে বহু লেখক তৈরী হয়েছে কিন্তু অনেকে চায় একটি ভালো প্রকাশনা প্রতিষ্ঠান, সে দিকে আমাদের মনযোগি হতে হবে। লেখকদের লেখার মধ্যে দিয়ে বৌদ্ধ সংস্কৃতি বেঁচে থাকবে।  তিনি শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বৌদ্ধ সম্প্রদায়ে ঐতিহ্যবাহী মানবিক ও সেবাধর্মী সংস্থা বাংলাদেশ বুড্ডিষ্ট ফাউন্ডেশনের ২০২২-২০২৪ মেয়াদের নবনির্বাচিত ট্রাষ্টবোর্ড চেয়ারম্যান ও কার্যকরি কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। শপথানুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব, একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, রাঙ্গুনীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য, বাংলাদেশ বুড্ডিষ্ট ডক্টরস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্রগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা: দেবপ্রসাদ বড়ুয়া, বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থার চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর মহাসচিব সুজন কুমার বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ    বড়ুয়া, বুড্ডিস্ট ফাউন্ডেশনের ট্রাস্টী বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নীরোধ বরণ বড়ুয়া, বুড্ডিস্ট ফাউন্ডেশনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জীব বড়ুয়া,  বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সভানেত্রী পুরবী বড়ুয়া প্রমূখ। শপথ বাক্য পাঠ করান- সদ্যবিদায়ী ট্রাস্টবোর্ড চেয়ারম্যান গকুল কান্তি বড়ুয়া। শপথানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন- বুিড্ডস্ট ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির ট্রাস্টবোর্ড চেয়ারম্যান প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, নবনির্বাচিত কমিটির সভাপতি, চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রদীপ বড়ুয়া।  সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক লেখক-সাংবাদিক বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন- উপানন্দ ভিক্ষু, সুচনা বক্তব্য দেন অভিষেক ও শপথানুষ্ঠানের আহ্বায়ক বিদায়ী সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া। অনুষ্ঠানের প্রারম্ভে উস্তাদ রুপম মুৎসুদ্দী টিটুর পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন করেন তাঁর শিক্ষার্থিরা। নৃত্য পরিবেশন করেন অস্মিতা বড়ুয়া। সংগীত পরিবেশন করেন- পদ্মমিতা বড়ুয়া, রিমা দত্ত, এহসাস রহমান গুড্ডু, প্রাচী মুৎসুদ্দী, ঐশী মজুমদার, মৌসুমী বড়ুয়া ও অর্পা বড়ুয়া।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির