পূর্ব রেলের বড় বাবু জাকিরের অনিয়মের তদন্তে কর্তৃপক্ষ
রেলের জমি দখল, সরকারি বিদুৎ, গ্যাস, পানি ব্যবহার করে ভাড়া আদায়, সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নিজের স্ত্রী, শ্যালক ও সন্তানের নামে লাইসেন্স করে নিজেই ঠিকাদারি করা এবং অন্যান্য ঠিকাদারদের ঠেকিয়ে কমিশন আদায় করাসহ বড় বড় অনিয়মের অভিযোগ ওঠা রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ডিসিও অফিসের স্টোর শাখার প্রধান সহকারী (বড়বাবু) জাকির হোসেনের বিরুদ্ধে তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সম্প্রতি এসব অনিয়ম নিয়ে লিখিত একটি অভিযোগের ভিত্তিতে এই তদন্ত কার্যক্রম চালাচ্ছেন বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এসব অনিয়মের ফলে বাধাগ্রস্ত হচ্ছে রেলের লাখ কোটি টাকার উন্নয়ন। এক্ষুনি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ না করলে হুমকির মুখে পড়বে সেবামুলক এই প্রতিষ্ঠানটি। তাই সার্বিক দিক বিবেচনায় রেলের বৃহৎ স্বার্থে তার (জাকির হোসেন) বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহাম্মদ কালাম চৌধুরীকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
এ ব্যাপারে জানতে চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহাম্মদ আবুল কালাম চৌধুরীকে একাধিকবার ফোনেকল এবং ক্ষুদে বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, পাহাড়তলী ডিসিও অফিসের স্টোর শাখার প্রধান সহকারী জাকির হোসেন সরকারি কর্মচারী হয়েও প্রচলিত বিধিনিষেধের তোয়াক্কা না করে নানা অনিয়মের মাধ্যমে রেলওয়ে তথা দেশের মারাত্মক ক্ষতি করে চলছেন। বরাদ্দকৃত বাসার পাশে রেলের মালিকানাধীন খালি জায়গায় নিজের খেয়াল-খুশিমতো ঘর নির্মাণ করে ভাড়ায় লগিয়ত করেছেন, যেখানে সরকারি বাসা থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন দিয়ে ভাড়া আদায় করছেন। এর ফলে প্রতি মাসে সরকারের বড় অংকের রাজস্ব গচ্ছা যাচ্ছে। গত বছরের প্রথম দিকে তার অবৈধ দখল করা বাসাগুলো উচ্ছেদ করার কথা থাকলেও রহস্যজনক কারণে তা আর হয়ে ওঠেনি।
একজন সরকারি কর্মচারী হয়েও চাকরিবিধি অমান্য করে নামে-বেনামে ৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে উঠেছেন পুরোদস্তুর ঠিকাদার। তার এসব প্রতিষ্ঠানের মাধ্যমে রেলে নিম্নমানের মালামাল সরবরাহ করে ক্ষমতার অপব্যবহার করে হাতিয়ে নিচ্ছেন বাজারমূল্যের কয়েকগুণ টাকা। তার ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স আই জেড ইন্টারন্যাশনাল, মেসার্স আফফান ইন্টারন্যাশনাল, মেসার্স এম এম এন্টারপ্রাইজ এবং এস এ কর্পোরেশন। এসব প্রতিষ্ঠানের লাইসেন্সের মালিকের স্থলে স্ত্রী শারমিন, শ্যালক সরোয়ার আলম এবং নিকটাত্মীয়দের নাম থাকলেও প্রকৃতপক্ষে অফিসের কাজ ফাঁকি দিয়ে তিনিই এসব পরিচালনা করে থাকেন।
উল্লেখ্য, এস এ কর্পোরেশনের প্রকৃত মালিক মো. শাহ আলম নামে এক ব্যবসায়ী হলেও সে ওই তথ্য গোপন করে সকলের চোখকে ফাঁকি দিতে ওই নামেই তার শ্যালক সরোয়ার আলমের নামে আরেকটি লাইসেন্স করে চরম অন্যায় করেছেন। তার মতো এমন কতিপয় অসৎ কর্মচারীর এসব অপকর্মের ফলে প্রতি বছর বৃদ্ধি পায় রেলের ভর্তুকির পরিমাণ। পক্ষান্তরে অনৈতিক সুবিধার মাধ্যমে তাদের পকেট ভারি করে থাকেন।
শুধু তাই নয়, কেনা কাটার গুরুত্বপুর্ণ কিছু কাজ তার হাত দিয়ে হয় বলে বিভিন্ন ঠিকাদারদের সুবিধা প্রদানের নামে হাতিয়ে নিচ্ছেন ১৫ থেকে ২০ শতাংশ কমিশন আর এসব কমিশন আদায়ের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকতাদের নামও ব্যবহার করছেন। আর কেউ কমিশন দিতে না চাইলে নানাভাবে হয়রানিও করেন তাদের। এমনকি তিনি বিভিন্ন লোকের কাছে বলে বেড়ান যে ওই চেয়ারটি/পদটি নাকি ৫ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত মাসোয়ারা দিয়ে থাকেন বলে তিনি দেদার অপকর্ম চালালেও তার কাজে বাধা হয়ে দাঁড়ানোর সাহস হয়নি কারো। প্রথম প্রথম ডিসিও আনসার আলী প্রতিবাদ করলেও পরে ভয়ে অথবা মাসোয়ারার কারণে আবার মানিয়ে নিয়েছেন।
কদমতলী পোড়া মসজিদ সংলগ্ন ফেমাস টেইলার্স ও এনায়েত বাজারেরর ভিক্টোরিয়া টেইলার্সের সাথে আতাঁত করে টিটি, টিসি, গার্ড, পোর্টার ও বুকিং সহকারীদের পোশাকের জন্য বরাদ্দকৃত ৫ হাজার টাকায় নিম্নমানের পোশাক সরবরাহ করে থাকেন এমনকি অনেককে কৌশলে ১ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকী টাকা আত্মসাৎ করে থাকেন।
এসব অপকর্ম করতে সে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এখনই তার লাগাম টেনে না ধরলে রেলকে বড় রকমের ক্ষতির মুখে ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সার্বিক বিষয় তদন্তপূর্বক রেলের কালো বিড়ালদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে রেলের ভর্তুকি কমানো ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মান-সম্মান রক্ষা পাবে বলেও মনে করছেন তারা।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান
নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও
সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন
প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল
Link Copied