তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠির আঘাতে কিশোরের মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম বয়রা গ্রামের ফজলু হকের ছেলে রিয়াদ (১৩)। সে একই গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, আন্দাইর গ্রামের প্রতিপক্ষের লাঠির আঘাত পাওয়া রিয়াদ মিয়া চিকিৎসাধীন অনস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। রোববার (১৩ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে। এর আগে গতকাল শনিবার দুপুরে সে প্রতিপক্ষের লাঠির আঘাতের শিকার হয়।
স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক রিয়াজুল হক জানান, শনিবার দুপুরে আন্দাইর গ্রামের রাস্তায় বাইসাইকেল চালিয়ে রিয়াদ পাশের একটি ট্রলিকে অতিক্রম যাচ্ছিল। এ সময় একই গ্রামের মিরাজ আলীর ট্রলিচালক রামিম মিয়া লাঠি দিয়ে রিয়াদের মাথায় আঘাত করলে গুরতর অসুস্থ হয়ে পড়ায় তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর অবস্থা খারাপ দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। তবে তদন্ত চলছে। তদন্ত শেষে মামলা নেয়া হবে।
এমএসএম / জামান
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
Link Copied