উন্নত দেশে শিক্ষার্থীর পরীক্ষা খুব কম হয় : দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনেক দেশে শিক্ষার্থীর পরীক্ষা নেয় না। বছরের একটি পরীক্ষা হয়। পরীক্ষা কম মানে অবমূল্যায়ন নয়। সারাক্ষণ পড়া, কোচিং আর পরীক্ষা নয়। শিক্ষার্থীদের মানবিক ও সকল বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। কম পড়িয়ে কম পরীক্ষার মধ্যেই দক্ষতা বাড়ে। তাই করোনাকালে সে লক্ষ্যে কাজ করতে হবে। রোববার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, গবেষনা ছাড়া সকল মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করন করা সম্ভব নয়। গবেষনায় শিক্ষার মানউন্নয়নে জাতীয়করনের ইতিবাচক ফল এলে আর্থিক সক্ষমতা বুঝে জাতীয়করন করা হবে। অন্যথায় সকল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করন করা সম্ভব নয়। কারন শিক্ষার মানউন্নয়নই এ সরকারের প্রধান লক্ষ্য। শেখ হাসিনা সরকার, শিক্ষা বান্ধব সরকার।
ডা. দীপু মনি আরো বলেন, ঝড়ে পড়ার হার অনেক কমে গেছে। আমরা সবাইকে শিক্ষায় নিয়ে আসতে পেরেছি। আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। আমরা চাইছি শুধু শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে সকল বিষয়ে দক্ষতা বাড়িয়ে দক্ষ ও ভাল মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে। বঙ্গবন্ধ যেমন সোনার বাংলায় সোনার মানুষ চেয়েছেন। আমরা সেই সোনার মানুষ তৈরী করছি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, উন্নত শিক্ষায় পরীক্ষার সংখ্যা অনেক কম। পরীক্ষা কম মানে অবমুল্যায়ন নয়। সারাক্ষন পড়া, কোচিং আর পরীক্ষা নয়। শিক্ষার্থীদের মানবিক ও সকল বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। উন্নত দেশেও শিক্ষার্থীদের পরীক্ষার সংখ্যা কম। কম পড়িয়ে কম পরীক্ষার মধ্যেই দক্ষতা বাড়ে। সীমিত সম্পদে সর্বচ্চ কি ভাবে ব্যবহার করতে পারবো। সেই লক্ষ্যে কাজ করতে হবে। সেই ভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তাই শিক্ষকদেরও প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করা হচ্ছে। বক্তব্য শেষে নুরুল দীনের জেলা লালমনিরহাটে নুরুল দীনের কবিতা আবৃত্তি করে শোনান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, নীতিমালা অনুযায়ী যোগ্যরাই কোন ধরনের সুপারীশ ছাড়াই এমপিও ভুক্ত হবেন। আর যারা নীতিমালার শর্তপুরনে ব্যর্থ তারা কোন ভাবেই এমপিও ভুক্ত হবেন না।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক, কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকার প্রমুখ।
উত্তর বাংলা কলেজের গুরু নানক লাইব্রেরী, কম্পিউটার ল্যাবসহ কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এর আগে সকালে একদিনের সফরে লালমনিরহাট আসেন শিক্ষামন্ত্রী ও সমাজকল্যান মন্ত্রী। এরপর সড়ক পথে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে লালমনিরহাট ত্যাগ করেন মন্ত্রীদ্বয় ।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা
ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল
কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
Link Copied