ধামরাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২
ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাজারে দুই ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রোববার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মানিকগঞ্জ সদর থানার সাকিরুল (২৮) এবং সাভারের আমিন বাজারের মজিবুর (৫৫)।
এলাকাবাসী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তার উন্নয়নকাজে ধীরগতি, ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার উন্নয়নকাজের জন্য মহাসড়কের একাধিক জায়গায় গর্ত ও উঁচু-নিচু করে কাজ করছে। গর্ত ও উঁচু-নিচু জায়গায় নেই কোনো সতর্কতা সংকেত, রাতে মোটরসাইকেলসহ একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। কয়লা ও পেঁয়াজবাহী ট্রাকের দুর্ঘটনাস্থলের পাশে দেখা যায় ড্রেনের মতো লম্বা গর্ত। রাস্তার গর্তের জনসতর্কতার জন্য নেই কোনো সর্তকতা সংকেত, যে জন্য দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী ও সচেতন মহল।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, কয়লা ও পেঁয়াজবাহী দুটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাজারে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় ট্রাকের চালক আহত হন। আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ