ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সক্ষমতা দিয়েই ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৩-২০২২ বিকাল ৬:২০

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন জোরদারকরণে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার সার্বিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।

কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর আলমগীর বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা তৈরি, টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগানো এবং তরুণ প্রজন্মকে গবেষণায় আকৃষ্ট করতে ইউজিসি এই কর্মশালার আয়োজন করেছে।

তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে তাদের করণীয় নির্ধারণ করতে পারবে এবং ৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা কাজে লাগাতে গবেষণায় উদ্ধুদ্ধ হবে। তিনি আরো বলেন, যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করার অভিজ্ঞতা বাংলাদেশের দীর্ঘদিনের এবং এক্ষেত্রে সফলতাও এসেছে। জাতির অন্তর্নিহিত সক্ষমতা ও দক্ষতা দিয়ে ৪র্থ শিল্প বিপ্ললের চ্যালেঞ্জ  মোকাবেলা করতে হবে বলে তিনি জানান |

ইউজিসি এপিএ’র ফোকাল পয়েন্ট গোলাম দস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. কাজী মুহাইমিন উস সাকিব।

কর্মশালায় ইউজিসি ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট রবিউল ইসলামসহ ১১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি