ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে নির্মাণ শ্রমিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৩-২০২২ বিকাল ৬:৩০

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণ শ্রমিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা অফিসার্স ক্লাবে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, জাইকা কর্মকর্তা মো. সোহান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানা যায়, উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন সাধন ও দুর্যোগজনিত ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দুই দিনব্যাপী দুই ব্যাচে মোট ৬০ জন নির্মাণ শ্রমিককের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে শ্রমিকদের উপজেলা পরিষদ ও এলজিইডি কর্তৃক হ্যান্ড গ্লাবস, হেলমেট, মাস্ক, সানগ্লাস ও সেফটি ভেস্ট প্রদান করা হবে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন