ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

হাসপাতাল থেকে বেরিয়েই সতীর্থদের চমকে দিলেন এরিকসেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২১ বিকাল ৫:৪৪

ক্রিশ্চিয়ান এরিকসেন এখন পুরোপুরি সুস্থ। ছাড়া পেয়ে গেছেন হাসপাতাল থেকেও। অস্ত্রোপচার পুরোপুরি সফল হয়েছে তার। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই করেছেন এমন এক কাজ, যাতে চমকে গেছেন তার সতীর্থরা।

গত ১৮ জুন ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এরিকসেনের বুকে ফাইব্রিলেটর মেশিন বসানো হবে। এই যন্ত্র সাহায্য করে হৃদযন্ত্রের সিস্টোল ডায়াস্টোলের গতি ও ছন্দ ঠিক রাখতে। সেই অস্ত্রোপচারটা সফল হয়েছে তার। 

হাসপাতাল থাকতেই এরিকসেনের তর সইছিল না। এসেছিলেন ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলকে সহায়তা করতে, দল ডেনমার্ক এখনো খেলে যাচ্ছে ইউরোয়। সে দল থেকে আলাদা তিনি থাকেন কী করে? 

আর তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই ডেনমার্কের জাতীয় দলের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এরিকসেন। এত তাড়াতাড়ি তার সঙ্গে দেখা হওয়াটাকে সতীর্থরা কল্পনাতেও আনেননি। তাই কিছুটা অবাকই হয়ে গিয়েছিলেন ক্যাসপার স্মেইকেল, সিমন কাইয়েররা।

দেখা করার পর সেখান থেকে বাড়ি ফিরে যাওয়ার কথা তার। দলের সঙ্গে দেখা করে তাদের তো ধন্যবাদ জানিয়েছেনই, সঙ্গে সমর্থক এবং অনুরাগীদের উদ্দেশেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

বলেছেন, ‘গোটা দুনিয়া জুড়ে সবাই যেভাবে প্রার্থনা করেছেন তার জন্য ধন্যবাদ। এ আমার জন্য অনেক বড় পাওনা। অস্ত্রোপচার ভাল হয়েছে, আমিও ভাল আছি। সতীর্থদের সঙ্গে কথা বলে দারুণ লাগল। সোমবার রাশিয়ার বিরুদ্ধে খেলায় দলের জন্য গলা ফাটাব।’

ইউরো ২০২০ এর দ্বিতীয় দিনই ফুটবল দুনিয়াকে আতঙ্কে ফেলে দিয়েছিলেন এরিকসেন। ফিনল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে মাঠের মধ্যেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই খেলা থামান রেফারি। মাঠেই তাকে দেওয়া হয় সিপিআর। 

পরে জানা যায়, রেফারি, সতীর্থ, মেডিক্যাল দলের তাৎক্ষনিক তৎপরতাতেই সেদিন বেঁচে ফিরেছিলেন তিনি। চিকিৎসকরা নিশ্চিত করেন, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার। সেদিনের সেই ঘটনার পর সারা দুনিয়ার প্রার্থনাও পেয়েছিলেন তিনি। তবে সেই যাত্রায় বেঁচে বর্তে ফেরা এরিকসেন আর মাঠে নামতে পারবেন কিনা তা এখনো আছে ধোঁয়াশায়।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন মেসি

এক বিশ্বকাপে দুই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করা পঞ্চম দল আর্জেন্টিনা

রেফারিকে মেসির কড়া বার্তা, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন’

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ

বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’

ফ্রান্সের বিপক্ষে স্পেনকে স্বস্তি দিচ্ছে যে পরিসংখ্যান

দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা

ইংল্যান্ডে কি থামবে হালান্ডদের স্বপ্নযাত্রা

কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে আরেক ‘ভোজিনহা’

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি